ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের ভুবকদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ডাঙ্গি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী কালাম বলেন, ওই দুই যুবক বিকেল সাড়ে চারটার দিকে একটি মোটরসাইকেলে করে ভাঙ্গা উপজেলার দিকে যাচ্ছিলেন। ভুবুকদিয়া বাসস্ট্যান্ডের কাছে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে দুই যুবকই ঘটনাস্থলে নিহত হন। নিহতরা হলেন, ভাঙ্গার পুকুরিয়া এলাকার মৃধাকান্দা গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র মেহেদী হাসান (১৮)। অপরজন মেহেদীর ফুপাতো ভাই একই কলেজের ছাত্র মো. সজীব (২০)। ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।