ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুই ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের দিগনগর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি ট্রাক ফরিদপুরগামী ওই ইজিবাইককে পেছনের দিক থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ইজিবাইকের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন করিমপুর পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. ওয়াহিদ। তিনি প্রথম আলোকে বলেন, তাৎক্ষণিকভাবে নিহত দুই ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি।