ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বাসের চাপায় একজন বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত ফরিদপুরের সব পথে বাস চলাচল বন্ধ ছিল। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বোয়ালমারী-মাঝকান্দি আঞ্চলিক সড়কের বোয়ালমারী চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ছাড়া মাঝকান্দি-বোয়ালমারী আঞ্চলিক সড়কে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সৈয়দপুর ইসলামিক মিশনের সামনে বৃহস্পতিবার বিকেলে একটি বাস একটি নছিমনকে ধাক্কা দিলে নছিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নছিমনের যাত্রী ঝর্না বেগম (২৭) নিহত হন।