ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের কোমরপুর এলাকায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত ও আরেক যাত্রী আহত হয়েছেন।করিমপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টায় একটি ট্রাক ফরিদপুরগামী একটি নছিমনকে পেছনের দিক থেকে ধাক্কা দিলে সেটি রাস্তার ওপর উল্টে যায়। এতে নছিমনচালক রাজবাড়ীর রামনগর গ্রামের আইউব আলী (২৬) নিহত হন। এ ঘটনায় নছিমনযাত্রী রাজবাড়ীর সুলতানপুর গ্রামের মশিউর রহমান (২৫) আহত হয়েছেন। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।