ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় দুই নির্মাণশ্রমিক নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়কান্দি সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মাগুরা থেকে একটি নছিমনে করে আটজন নির্মাণশ্রমিক মধুখালীর মাঝকান্দিতে যাচ্ছিলেন। আড়পাড়া সেতুতে ওঠার সময় একটি ট্রাক ধাক্কা দিলে নছিমনটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন নির্মাণশ্রমিক অসীত কুমার (৩৫) ও জলিল হোসেন (২৫)।