ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে দুজন। আজ বুধবার সকাল সোয়া আটটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কাওসার হোসেন (৬৫) ও ফটিক মালো (৫০)। তাঁদের বাড়ি ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, একটি নছিমনকে পেছন থেকে ধাক্কা দেয় একটি লোকাল বাস। এতে নছিমনটি উল্টে দুজন নিহত ও দুজন আহত হয়। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম বলেন, বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়েছেন। ময়নাতদন্ত শেষে নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।