ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

আজ দুপুর ১২টায় উপজেলার ভবুকদিয়া এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালগামী সাকুরা পরিবহন বাসটি আলিফ মোল্লা (৩) নামের এক শিশুকে চাপা দিলে শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ওই শিশুটিকে চাপা দিয়ে চালক বাসটি নিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনার পর ওই মহাসড়কে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় এবং প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আমরা ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করি।

উপজেলার জাহাঙ্গীর মিয়ার ইটভাটার ফরিদপুর-নগরকান্দা আঞ্চলিক সড়কে সড়ক দুর্ঘটনায় এক মাহেন্দ্রের যাত্রী নিহত হয়েছে।
স্থানীয়রা জানান, মাহেন্দ্রটি ফরিদপুর থেকে নগরকান্দা যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়িটি একটি দোকানের মধ্যে ঢুকে যায়। এ ঘটনায় মাথায় আঘাত লেগে রেজাউল মোল্লা (৩৫), কৈতরী বেগম (৫৫) এবং মাহমুদুল (১৭) আহত হয়। আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক রেজাউল মোল্লাকে মৃত ঘোষণা করেন ।