ফরিদপুরে সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ৪২ কিলোমিটার দৈর্ঘ্যের ফরিদপুর-সালথা-মুকসুদপুর আঞ্চলিক সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। গতকাল শনিবার দুপুরে সালথা উপজেলা পরিষদের সামনের প্রধান সড়কে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ উপনেতা।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরাদুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের হাসান, সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দীন প্রমুখ।
স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, এ আঞ্চলিক সড়ক নির্মাণে প্রায় ১০৭ কোটি টাকা ব্যয় হবে।