ফরিদপুরে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে হত্যার দায়ে মো. এনামুল নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক জাকিয়া পারভীন এ রায় দেন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া এনামুলের (৩১) বাড়ি বোয়ালমারী উপজেলার বাইক্ষীর গ্রামে। রায় ঘোষণার সময় এনামুল আদালতে হাজির ছিলেন।
জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে এনামুল উপজেলার চতুল ইউনিয়নের সিরাজ শেখের ছেলে আরব আলী ওরফে দেবু ওরফে দিপুকে (২৫) ২০০৬ সালের ৫ মার্চ বেড়াতে যাওয়ার কথা বলে বাইক্ষীর গ্রামে তাঁর (এনামুল) চাচির বাড়িতে নিয়ে আসেন। রাতে এনামুল আরব আলীকে শ্বাসরোধে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে দেন।