ফরিদপুরে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে প্রত্যেককে দুই বছর করে সশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জাকিয়া পারভীন গত রোববার এ রায় দেন।দণ্ড পাওয়া চারজন হলেন স্বামী হোসেন শেখ (২৭) এবং তাঁর বন্ধু মো. আজিম উদ্দিন মাতুব্বর (২৩), কাশেম হাওলাদার (২৪) ও মো. হাফিজুল ফরাজী (২৩)। তাঁদের মধ্যে আজিমুদ্দিনের বাড়ি বোয়ালমারীর মোবারকদিয়া গ্রামে এবং অন্যদের বাড়ি একই উপজেলার ডোবরা গ্রামে।