ফরিদপুরে হত্যার বিচারের দাবিতে মিছিল, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরে তরুণ লুৎফর খানকে হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল শনিবার এলাকাবাসী মিছিল ও মানববন্ধন করেছেন। বেলা সাড়ে ১১টার দিকে এলাকাবাসী শহরে মিছিল বের করেন। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় হয়ে ফরিদপুর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন এলাকাবাসী। কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আমিনুজ্জামান জানান, এ ঘটনায় শনিবার সকালে লুৎফরের ভগ্নিপতি আবু সাইদ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।শুক্রবার দুপুরে শহরের কুঠিবাড়ি কমলাপুর এলাকার আফসার খানের ছেলে লুৎফর সন্ত্রাসীদের হাতে নিহত হন।