ফরিদপুরে ১৫ দফা দাবিতে পাটচাষিদের বিক্ষোভ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ দফা দাবিতে ফরিদপুরে পাটচাষিরা মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন। পাশাপাশি তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।গত সোমবার সকালে ফরিদপুর শহরে বাংলাদেশ জুট প্রডিউসারস অ্যাসোসিয়েশন এসব কর্মসূচি পালন করে। এতে ফরিদপুরের ভাঙ্গা, নগরকান্দা, বোয়ালমারী ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কয়েক হাজার পাটচাষি অংশ নেন।পাটচাষিরা প্রথমে শহরে মিছিল বের করেন। মিছিল শেষে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন।