ফরিদপুরে ৩৯০ বস্তা চালভর্তি ট্রাক ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে চালক ও তাঁর সহকারীকে অচেতন করে ৩৯০ বস্তা চালভর্তি একটি ট্রাক ছিনতাই হয়েছে। গত সোমবার রাতে সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের ঢাকা-বরিশাল বাইপাস সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে শরীয়তপুরে যাচ্ছিল। সোমবার রাতে ট্রাকটির চালক মো. রিপন ও তাঁর সহকারী মো. শাহীনকে অচেতন করে দুর্বৃত্তরা তাঁদের ফরিদপুরে ঢাকা-বরিশাল বাইপাস সড়ক এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।