ফরিদপুরে ৮০ জনের পুরস্কার লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলো-পেপসি আয়োজিত ‘চেঞ্জ দ্য গেম’ রোড শো গতকাল শনিবার ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে। গতকালের প্রতিযোগিতায় মোট ৮০ জন পুরস্কার পেয়েছেন।ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ ও ঝিলটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই প্রতিযোগিতা হয়। সকালে রাজেন্দ্র কলেজের মাঠে ক্রিকেট খেলায় প্রথম পর্বে প্রথম হন রনি, দ্বিতীয় ইন্দ্রজিৎ ও তৃতীয় হন অনীক। দ্বিতীয় পর্বে প্রথম হন সুজন, দ্বিতীয় মাহফুজ ও তৃতীয় হন শাওন। দুই পর্বে মোট ৪০ জনকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন প্রথম আলো-পেপসি অ্যাকটিভেশন টিম লিডার আতিকুল হাসান।বিকেলে শহরের ঝিলটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রথম পর্বের খেলায় প্রথম হন গিয়াস, দ্বিতীয় রুবেল ও তৃতীয় হন মিরাজ। দ্বিতীয় পর্বে প্রথম হন শোভন, দ্বিতীয় সজল ও তৃতীয় হন সাকিব। এখানেও ৪০ জনকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোহানা নাছরিন আক্তার ও ফরিদপুর বন্ধুসভার সভাপতি হাসানুজ্জামান।গেম শো পরিচালনা করেন ঢাকা বন্ধুসভার সদস্য মো. মেজবাহউদ্দিন। সহযোগিতা করেন সৌরভ খান, মাহতাব হোসেন, মো. আবদুল্লাহ, সোহেল রানা, অনির্বাণ, মো. রুবেল, শ্যামল চক্রবর্তী, স্বর্ণালী জামান প্রমুখ।