ফরিদপুরে 'আমরা অবিনাশী জনতা'র মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ‘আমরা অবিনাশী জনতা’র নামে গতকাল বুধবার সকাল ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
সংঘাত ও সংঘর্ষের রাজনীতি পরিহার, স্বাধীন দেশে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার, শিক্ষা খাতে দুর্নীতি ও অনিয়ম বন্ধ এবং ব্যবসা-বাণিজ্যের অচলাবস্থা দূর করার দাবি সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালনকালে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সদস্য আলতাফ হোসেন, গৃহবধূ মোসামঞ্চৎ রাশিদা বেগম, মুক্তিযোদ্ধা কোব্বাত হোসেন, সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান ও ফরিদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র নাঈম হোসেন।
‘আমরা অবিনাশী জনতা’র সদস্য সচিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবেল হোসেন বলেন, ‘আমরা দেশে সংঘাত চাই না, শান্তিতে থাকতে চাই, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পড়াশোনা করতে চাই।’
অনুষ্ঠানে ‘এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়’ শীর্ষক কবিতা আবৃত্তি করে শোনান শিক্ষক প্রবাল মালো।