ফরিদপুরে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলজার হোসেন (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার কৈজুরি ইউনিয়নে ঢাকা-বরিশাল বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, নিহত গুলজারের বিরুদ্ধে থানায় দুটি হত্যা, একটি অস্ত্র, একটি চাঁদাবাজি ও পুলিশকে আঘাত করার দুটি মামলা রয়েছে। গুলজারের বাড়ি শহরের ওয়্যারলেসপাড়া এলাকায়।গতকাল শনিবার র্যা ব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর সাব্বির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহাসড়কে ডাকাতি ও চাঁদাবাজির আলোচনা করতে কয়েকজন সন্ত্রাসী শুক্রবার দিবাগত রাতে কৈজুরির কাইউম মিয়ার ফিলিং স্টেশনের কাছে একত্র হয়।