ফরিদপুরের আটটি পথে বাস ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বাসমালিক গ্রুপের তিন নেতাসহ পাঁচজনের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর প্রতিবাদে ঢাকাসহ ফরিদপুরের আটটি পথে বাস ধর্মঘট শুরু হয়েছে।গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় জামিন নামঞ্জুর ও দুপুর ১২টা থেকে আকস্মিক এই ধর্মঘট শুরু হয়। এ কারণে যাত্রীসাধারণ ভোগান্তিতে পড়েছে।আদালত সূত্রে জানা গেছে, ফরিদপুর শহরের বদরপুর এলাকার বাসিন্দা মাহবুব আলী গত শনিবার ফরিদপুর কোতোয়ালি থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেন। এ মামলায় জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, নির্বাহী সদস্য মিঠু চৌধুরী এবং এই গ্রুপের দুই শ্রমিক আলোক সাহা ও মো. সামেদকে আসামি করা হয়। গতকাল সকালে এই পাঁচজন জেলার ১ নম্বর আমলি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিচারক জামিনের আবেদন নাকচ করে তাঁদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর প্রতিবাদে ঢাকাসহ বাসমালিক গ্রুপভুক্ত আটটি পথে দুপুর ১২টা থেকে বাস ধর্মঘট শুরু হয়। প্রথমে আঞ্চলিক পথের বাস ও পরে ঢাকার বাসগুলোর চলাচল বন্ধ করে দেওয়া হয়।জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোয়াজ্জেম হোসেন জানান, বাসমালিক নেতাদের জামিন না দেওয়ায় ফরিদপুরের আঞ্চলিক সাতটি পথ ও ঢাকা যাওয়ার সব বাস চলাচল বন্ধ রয়েছে।