ফরিদপুরের একটি বিশেষ আদালতে বিচারক নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে গত ১৯ জুলাই থেকে বিচারক নেই। ওই দিন থেকে এ আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ রয়েছে। এই আদালতে বর্তমানে প্রায় এক হাজার ২০০ মামলা বিচারাধীন। আদালত সূত্রে জানা গেছে, ওই আদালতের বিচারক এস এম কুদ্দুস জামান গত ১৯ জুলাই ফরিদপুর থেকে বদলি হয়ে যান। এরপর সেখানে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।এই আদালতের পিপি বাবু মোল্যা বলেন, ফরিদপুরের জেলা ও দায়রা জজ দীপ্রমান সরকার গত রোববার থেকে সপ্তাহে তিন দিন নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে বিচারাধীন জরুরি শুনানিগুলো গ্রহণ শুরু করেছেন। ফরিদপুর জেলা জজ আদালতের পিপি খসরুজ্জামান বলেন, ‘বিচারক না থাকায় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে বিচারপ্রত্যাশীরা প্রতিনিয়ত হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছেন। আমার এ আদালতে বিচারক নিয়োগ দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়কে জানিয়েছি।’