ফরিদপুরের তরুণ সাড়ে তিন মাস ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্টু শেখ
সেন্টু শেখ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ধুতরাহাটি গ্রামের তরুণ সেন্টু শেখ সাড়ে তিন মাস ধরে নিখোঁজ।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ ও সেন্টুর পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, সেন্টু (২২) গত বছরের ৬ ডিসেম্বর সকালে উপজেলার রসুলপুর বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। সেদিন তিনি আর বাড়ি ফেরেননি। আত্মীয়স্বজনের বাড়িতে যোগাযোগ করেও তাঁর কোনো হদিস পাওয়া যায়নি। এ ঘটনায় সেন্টুর বাবা গত সোমবার নগরকান্দা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সেন্টুর বাবা নান্নু শেখ বলেন, সেন্টু নারায়ণগঞ্জে একটি সেলুনে কাজ করতেন। তাঁরা ধারণা করেছিলেন সেন্টু রাগ করে কোথাও গেছেন। কিন্তু আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি। নিখোঁজের এক মাস আগে পাশের সালথা উপজেলার বালিয়া গ্রামের সালমা বেগমের সঙ্গে তাঁর বিয়ে হয়।
জানতে চাইলে নগরকান্দা থানার ওসি আফসার উদ্দিন বলেন, ‘সেন্টুর ছবি দেশের বিভিন্ন থানায় পাঠিয়েছি। এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।’