ফরিদপুরের ভাঙ্গা থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকা থেকে নিখোঁজ যুবক শেখ সুমন মাতুব্বরের (২৭) গলিত লাশ গতকাল মঙ্গলবার ফরিদপুর সদর উপজেলার মুরারীদহ গ্রামের একটি ধানখেত থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ফরহাদ (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।সুমনের চাচা মফিজুর রহমান জানান, সুমন ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। গত ২৫ মে পৌরসভার খাড়াকান্দি এলাকার সবুজ (২২) নামের এক ব্যক্তি সুমনকে ভাড়া করে তাঁর আত্মীয় বাড়ির উদ্দেশে রওনা করে। দুই দিন পর সবুজ এলাকায় ফিরে এলেও সুমন ফিরে আসেনি। সুমনের মা রহিমা বেগম গত ৬ জুন সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। আসামিরা হলেন সবুজ, নান্টু, আসাদ, লাবলু, মনির, অজিৎ ও মনির।ফরিদপুর কোতোয়ালি থানার এসআই নজরুল ইসলাম জানান, সুমনকে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখা হয়েছিল।