ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচনে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। গতকাল সোমবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা নির্বাচন কমিশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এ ব্যাপারে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করায় ভাঙ্গা পৌরসভার নির্বাচন অনুষ্ঠানে আইনগত কোনো বাধা নেই।