ফরিদপুরের ২০ ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ঘারুয়া ইউনিয়নের একটি কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে। এ ছাড়া বাকি ১১টি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কিছু অনিয়ম ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করা হয়েছে সালথা উপজেলার আটটি ও বোয়ালমারীর একটি ইউনিয়নে।
বেলা দুইটার দিকে ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। এ ঘটনায় ওই কেন্দ্রে এক ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত ছিল। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ৪০টি গুলি ছুড়েছে। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়।