ফরিদপুরের ৭৬টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের নয়টি উপজেলার ৭৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৭৬টির নির্বাচনের তারিখ গত সোমবার ঘোষণা করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা জগন্নাথ সাহা জানান, আলফাডাঙ্গার ছয়টি ইউনিয়নে ৬ জুন, বোয়ালমারীর ১১টি ইউনিয়নে ৯ জুন, মধুখালীর নয়টি ইউনিয়নের মধ্যে ছয়টিতে ১৩ জুন, চরভদ্রাসনের চারটি ইউনিয়নে ১৬ জুন, সদরপুরের নয়টি ইউনিয়নে ১৯ জুন, সালথার আটটি ইউনিয়নে ২২ জুন, ভাঙ্গার ১২টি ইউনিয়নে ২৫ জুন, ফরিদপুর সদরের ১১টি ইউনিয়নে ২৮ জুন এবং নগরকান্দার নয়টি ইউনিয়নে ২ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।