ফরিদা আক্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণ বাড্ডার বাসিন্দা ফরিদা আক্তার (৬৫) রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচ ছেলে রেখে গেছেন। আজ মঙ্গলবার সকাল সাতটায় দক্ষিণ বাড্ডার বাঁশতলা জামে মসজিদে জানাজার পর তেজগাঁও শিল্প এলাকার রহিম মেটাল কবরস্থানে তাঁকে দাফন করা হবে। ফরিদা আক্তার প্রথম আলোর জ্যেষ্ঠ ফটোসাংবাদিক সুমন ইউসুফের মা।