প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক শিক্ষক ফরিদা তারেক (৭২) গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, দুই মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। তিনি বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আলী যাকেরের ছোট বোন। বিজ্ঞপ্তি