ফরিদা হকের কুলখানি অনুষ্ঠিত
বিশিষ্ট চিকিৎসক ও মাইক্রোবায়োলজিস্ট ফরিদা হকের কুলখানি গতকাল সোমবার বাদ আসর অনুষ্ঠিত হয়েছে। কুলখানিতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ফরিদা হক প্রবীণ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল রফিক-উল হকের স্ত্রী। নয়াপল্টনে মরহুমার বাসভবনে অনুষ্ঠিত কুলখানিতে সুপ্রিম কোর্টের বর্তমান ও সাবেক বিচারপতি, জ্যেষ্ঠ আইনজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, লেখক-কলামিস্টসহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন—প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, আপিল বিভাগের বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, সাবেক প্রধান উপদেষ্টা লতিফুর রহমান, অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, বঙ্গবীর কাদের সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা, সাবেক উপদেষ্টা এ এফ হাসান আরিফ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও এম জহির প্রমুখ। ফরিদা হক গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন।