ফরিদুর রেজা সাগরের জন্মদিন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে পদকপ্রাপ্ত, বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জন্মদিন আজ। ছোটবেলা থেকেই টেলিভিশন, বেতার, পত্রপত্রিকাসহ বিভিন্ন মাধ্যমে সম্পৃক্ত রয়েছেন তিনি। শিশুসাহিত্যে অবদানের জন্য পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার, রোমেনা আফাজ স্মৃতি স্বর্ণপদক, কবি শামসুর রাহমান শিশুসাহিত্য পুরস্কার, টেনাশিনাস পদক ও ইউরো শিশুসাহিত্য পুরস্কার। চলচ্চিত্র প্রযোজনার জন্য ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শ্রেষ্ঠ টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনা, নির্মাণ এবং পরিচালনার জন্য তিনি পেয়েছেন বাচসাস অ্যাওয়ার্ড। বর্তমানে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন তিনি। বিজ্ঞপ্তি