ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন সংশোধন বিল উত্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকদের কাছে থাকা বিদেশি মুদ্রা ও নিজ দেশে তাঁদের কী পরিমাণ সম্পদ আছে, সেই তথ্য চাওয়ার বিধান রেখে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন (সংশোধন) বিল, ২০১৫ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল সোমবার বিলটি উত্থাপন করেন।