ফর্কলিফটে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর জেটি এলাকায় একটি ফর্কলিফটে (মালামাল ওঠানো-নামানোর কাজে ব্যবহৃত গাড়ি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে আগুন লাগে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রাত ১২টা ৪০ মিনিটের সময় আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।