ফর্কলিফটের চাপায় চট্টগ্রাম বন্দরে চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর যন্ত্র ফর্কলিফটের চাকায় পিষ্ট হয়ে একজন চালক নিহত হয়েছেন। গতকাল বন্দরের সিসিটি ইয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ওই চালকের নাম নুরুল হুদা। তিনি বন্দরের বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেক লিমিটেডে ফর্কলিফট অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। বন্দর সূত্র জানায়, রাতে কাজ শেষে ভোরে বাসায় ফেরার পথে ফর্কলিফটের চাকায় নুরুল হুদার ঊরু থেকে পায়ের পাতা পর্যন্ত থেঁতলে যায়। তাঁকে বন্দর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।