প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল আজ রোববার প্রকাশ করা হবে। প্রথম দিনে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। গতকাল শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেকোনো মুঠোফোনে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে দুপুর ১২টা থেকে NU<space>AT<space>Roll No টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফল জানা যাবে। এ ছাড়া বিকেল চারটা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions এ ফল পাওয়া যাবে।