ফল উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিন্নধর্মী ফল উৎসবে লালবাগ ও চকবাজার এলাকার তিন হাজার সুবিধাবঞ্চিত শিশু আম, লিচু, জামসহ বিভিন্ন ফল খাওয়ার সুযোগ পেয়েছে। ১৫ জুন লালবাগ কমিউনিটি সেন্টারে এ ফল উৎসব শুরু হয়। স্থানীয় মানুষের সহায়তায় সেভ দ্য চিলড্রেন ও প্রদীপন এর আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার ছিল উৎসবের শেষ দিন। কর্মজীবী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসব শেষ হয়। বিজ্ঞপ্তি