প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে ফল উৎসব করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদ। গতকাল বুধবার মৌলভীবাজার শহরের টিসি মার্কেট এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ উৎসবে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। মৌসুমি ফলের মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল, আনারস, লিচু, লটকন প্রভৃতি। উপস্থিত সবাইকে অভ্যর্থনা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সভাপতি কামরুল হাসান| মৌলভীবাজার প্রতিনিধি|