প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের সমাজকর্ম বিভাগের ছাত্রছাত্রীদের আয়োজনে গতকাল ফল উৎসব হয়েছে। বিভাগের সভাকক্ষে ফল উৎসবে ২৪-২৫ ধরনের দেশীয় ফল প্রদর্শন করা হয়। এতে অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স শেষ বর্ষের দুই শতাধিক ছাত্রছাত্রী অংশ নেন। উৎসবে প্রধান অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেদুল কবির। এতে সমাজকর্ম বিভাগের প্রধান নাজমুন নাহার, শিক্ষক সাইদুর রহমান, ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।