ফল উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আম, জাম, কাঁঠাল, লিচুসহ বাহারি ফলের পসরা নিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল মঙ্গলবার ফল উৎসব হয়েছে। চুয়েটের পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন ফর পিস’-এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন প্রাঙ্গণে এই উৎসব হয়। প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম।