প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো ব্লগের আয়োজনে গতকাল শনিবার নগরের নূরপুরে উদ-দীন লিল্লাহ বোর্ডিং এতিমখানায় আম উৎসবের আয়োজন করা হয়। এতিমখানার ৮০ জন শিশুকে হাঁড়িভাঙা আম খাওয়ানো হয়।গতকাল বিকেলে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা থেকে আগত প্রথম আলো ব্লগের সমন্বয়কারী আসিফ চৌধুরী, রংপুরের ব্লগার ঊর্মি খান, আরিফুন নাহার, নাজমুল আলম, রংপুর বন্ধুসভার সভাপতি পার্থ প্রতিম রায়সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ফল উৎসবের আগে শুভেচ্ছা বক্তব্য দেন এতিমখানার তত্ত্বাবধায়ক মাহফুজুর রহমান, মোহামঞ্চদ উল্লাহ, প্রথম আলোর রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক।