ফল খারাপ, ২০ শিক্ষক বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ২০১১ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল সন্তোষজনক না হওয়ায় ২০ জন শিক্ষককে বদলি করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে সরবরাহ করা এক চিঠিতে তাঁদের এই গণবদলির আদেশ দেওয়া হয়।চিঠি সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১১-এর ফল সন্তোষজনক না হওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার চারজন প্রধান শিক্ষকসহ ২০ জন শিক্ষককে গণবদলি করা হলো। তাঁদের ২৩ ফেব্রুয়ারির মধ্যে যেসব বিদ্যালয়ে বদলি করা হয়েছে, সেখানে যোগদানের নির্দেশ দেওয়া হচ্ছে। প্রধান শিক্ষকদের মধ্যে দালালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেমা বানুকে কিশামত নোহালী, দক্ষিণ গড্ডিমারীর প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে দালালপাড়া, সির্ন্দুনার প্রধান শিক্ষক মৃণাল চন্দ্র রায়কে দক্ষিণ গড্ডিমারী এবং কিশামত নোহালীর প্রধান শিক্ষক শামীম কবির পাটোয়ারীকে পশ্চিম হলদিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।সহকারী শিক্ষকদের মধ্যে চর গড্ডিমারীর আবুল কালাম আজাদ, শাহওয়ারা বেগম, দক্ষিণ গড্ডিমারীর দ্বীজেন্দ্রনাথ রায়, আবুল কালাম, মো. জালাল, মরিয়ম বেগম, সির্ন্দুনার মো. আশরাফুজ্জামান, মো. সাইদুজ্জামান, পশ্চিম হলদিবাড়ীর নজরুল ইসলাম, শিরিনা নাদিরা পারভীন, জাওরানী বিদ্যালয়ের ফজল আলী, আবদুল কাদের, শেফালী রানী এবং দালালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলাম, ফাহানা পারভীন, মেহেন আরা ও তারিকুল ইসলামকে বদলি করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নমেজ উদ্দিন সরকার জানান, পরীক্ষার ফল সন্তোষজনক না হওয়ায় তাদের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁদের নিজ বেতন স্কেলে প্রশাসনিক কারণে বদলি করা হয়েছে।