ফল ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশুমেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফল গতকাল সকালে ঘোষণা করা হয়েছে। উপজেলার গোলাকান্দাইল এলাকায় অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে সংগঠনের মহাসচিব মো. হানিফ মোল্লা এ ফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি সিরাজুল ইসলাম, সহসভাপতি ইয়াছিন রায়হান, মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক খন্দকার আতাউর রহমান, অর্থসচিব খোরশেদ আলম, শিক্ষাসচিব সুমন মিয়া প্রমুখ। শিশুমেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন থেকে এবার ২৪ জন মেধা ও ৫৪ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।