ফল নিয়ে বাড়ি ফেরা হলো না প্রান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ষিক পরীক্ষায় সপ্তম হয়ে সপ্তম শ্রেণীতে ওঠার খুশি নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে বাড়ি ফিরছিল প্রান্ত দাশ। কিন্তু জীবিত বাড়ি ফেরা হয়নি তার। কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় সে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়।প্রান্ত ফৌজদারহাট কে এম হাইস্কুলের ছাত্র ছিল। তার বাবা হরি দাশ ফৌজদারহাটের বাসিন্দা। গতকাল ওই বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল দেওয়া হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব দিকে কে এম হাইস্কুল। ফল নিয়ে বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার জন্য প্রান্ত মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়।