ফল পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ৭৮ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ১৭ জন। তাঁদের মধ্যে ১০ জন জিপিএ-৫ পেয়েছেন। অন্য পরীক্ষার্থীদের জিপিএ কমবেশি বেড়েছে। গতকাল বৃহস্পতিবার ওই ফল ঘোষণা করা হয়।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, এ বছর ১৭ হাজার ৩৮২ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। পুনর্নিরীক্ষণের পর ৭৮ জনের ফল পরিবর্তন হয়েছে। গত ১৩ আগস্ট বোর্ডের ফল প্রকাশ করা হয়।