ফল পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শিক্ষা বোর্ডের অধীন উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ২৩ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। অকৃতকার্য হওয়া ১৩ শিক্ষার্থী পাস করেছেন। বিভিন্ন গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছেন তিনজন। বাকিদের গ্রেড পরিবর্তিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ খবর প্রকাশ করা হয়। একই সঙ্গে আবেদনকারী শিক্ষার্থীদের মুঠোফোনেও ফলাফল জানানো হয়েছে বলে দাবি করেছে শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ আলমঙ্গীর বলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর তিন হাজার ২১৭ জন শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। এতে ২৩ শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে। জিপিএ-৫ পেয়েছেন তিনজন।