প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পুনর্নিরীক্ষণে ১৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে। গতকাল মঙ্গলবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। এ বছর ফল পুনর্নিরীক্ষণের জন্য প্রায় সাড়ে ১২ হাজার পরীক্ষার্থী আবেদন করে। গত ৯ আগস্ট সারা দেশের সব বোর্ডের এইচএসসির ফল ঘোষণা করা হয়।