ফল পুনর্নিরীক্ষণের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার ফলাফলে নোয়াখালী জিলা স্কুলের ৫৪ জন শিক্ষার্থী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে। শিক্ষার্থীদের দাবি, ভালো পরীক্ষা দিয়েও তারা এই বিষয়ে জিপিএ-৫ পায়নি। গতকাল রোববার শিক্ষার্থীদের আবেদন কুমিল্লা শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা রয়েছে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে তারা ভালো পরীক্ষা দিলেও ফলাফলে তা প্রতিফলিত হয়নি। তিনি নিজেই বিষয়টি নিয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলেছেন। লিখিতভাবেও বোর্ডকে এটি জানানো হয়েছে।