প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের অনার্স পার্ট-৪ পরীক্ষার ফল গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ২৪৫টি কলেজের ১৪৬টি কেন্দ্রে ২৮টি বিষয়ের অনার্স কোর্সের ১ লাখ ৪ হাজার ৪৫১ জন শিক্ষার্থী অংশ নেন। পাসের হার ৭৬ দশমিক ১২। পরীক্ষার ফল জানা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম গতকাল এ খবর জানিয়েছেন।