ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন ২০১৪ সালের এইচএসসি পরীক্ষার ফল গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত পরীক্ষায় ৭৯ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছেন ৫৯ হাজার ৬২৭ জন। পাসের হার ৭৪ দশমিক ৮০ শতাংশ। কৃতকার্যদের মধ্যে সাতজন ‘এ’ প্লাস পেয়েছেন। মোট উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে ৩৬ হাজার ৮৩৩ ছাত্র ও ২২ হাজার ৭৯৪ জন ছাত্রী। এ ছাড়া ৭১ হাজার ৮৭৭ জন প্রথম বর্ষের শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি