ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩তম শিক্ষক নিবন্ধনের বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার ফল গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এনটিআরসিএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পরীক্ষায় স্কুল (সাধারণ) পর্যায়ে ৩ লাখ ৬ হাজার ৪৮৪ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৯০ হাজার ৯৪৪, কলেজ পর্যায়ে ২ লাখ ২ হাজার ২৯ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৫৫ হাজার ৬৯৮ জন। স্কুল-২ (মাদ্রাসা ও কারিগরি স্তর) পর্যায়ে ১৯ হাজার ২৪৪ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৬২০ জন। সার্বিক পাসের হার ২৭ দশমিক ৯০ শতাংশ। উল্লেখ্য, এখন কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত এই নিবন্ধন পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করা হবে। নিজস্ব প্রতিবেদক