ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলের নিয়ন্ত্রণাধীন অর্থনীতি ডিসিপ্লিনের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মাস্টার অব ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড স্টাডিজ (এমডিপিএস) প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল ডিসিপ্লিনের নোটিশ বোর্ডে এ ফল টাঙিয়ে দেওয়া হয়েছে। মেধাতালিকায় থাকা প্রার্থীদের জন্য ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে ২৮ জুলাই। এদিন সকাল সাড়ে নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত না থাকলে ভর্তি বাতিল বলে গণ্য হবে। ক্লাস শুরু হবে আগামী ৪ আগস্ট। আর নিবন্ধন করতে হবে ১৭ আগস্টের মধ্যে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধিত না হতে পারলে প্রার্থী ভর্তি বাতিল হয়ে যাবে।