ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল গত রোববার রাতে প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২ থেকে ১৫ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনুষদভিত্তিক পছন্দক্রম ফরম পূরণ করতে বলা হয়েছে। ২০ নভেম্বর অনুষদভিত্তিক ফলাফল প্রকাশ করা হবে। ভর্তি কমিটি সূত্র জানায়, ৬টি অনুষদের ১ হাজার ২০০টি আসনের বিপরীতে সমানসংখ্যক শিক্ষার্থীকে মেধা তালিকায় এবং ১ হাজার ১৯৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। এবার ভর্তি পরীক্ষায় পাসের হার ৮১ শতাংশ। মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্র ও ছাত্রীর হার যথাক্রমে ৬৩ ও ৩৭ শতাংশ। মেধা তালিকাভুক্ত শিক্ষার্থীদের ২৮ নভেম্বর সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত ভর্তি করা হবে। ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে (http://admission.bau.edu.bd) ওয়েবসাইটে।