খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল গতকাল মঙ্গলবার দুপুরে প্রকাশ করা হয়েছে। এই অনুষদের প্রথম বর্ষে ভর্তির সময়সূচিও ঘোষণা করা হয়েছে। এ নিয়ে এ বছর বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদ ও ১টি ইনস্টিটিউটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা শেষ হলো। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান জানান, মেধাতালিকায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের ২১ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত নিবন্ধন এবং একই দিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেধা তালিকা (কোটাসহ) থেকে ভর্তি কার্যক্রম চলবে। আর প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির জন্য নাম নিবন্ধন ২৭ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ও নিবন্ধনকৃতদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী ভর্তি চলবে একই দিন দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।