ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী জজ নিয়োগের দশম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) লিখিত পরীক্ষায় ৫৬৭ জন উত্তীর্ণ হয়েছেন। গতকাল মঙ্গলবার এই ফল প্রকাশ করেছে জুডিশিয়াল সার্ভিস কমিশন। কমিশনের উপসচিব মোহাম্মদ আল মামুন গতকাল বলেন, উত্তীর্ণ ব্যক্তিদের মৌখিক পরীক্ষা শুরু হবে ২৭ ডিসেম্বর। ইতিমধ্যে কমিশনের ওয়েবসাইটে ফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে। এ বছরের ২০ মে দশম বিজেএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। এতে ৭ হাজার ৯৩০ জন অংশ নেন। উত্তীর্ণ হন ১ হাজার ২২৫ জন। নিজস্ব প্রতিবেদক